February 17, 2026
রাজ্য

আরজি করকাণ্ডে সিবিআই ও পুলিশের ভূমিকা খতিয়ে দেখার আর্জি, শুনবে আদালত

https://upload.wikimedia.org/wikipedia/commons/3/37/R._G._Kar_Medical_College_%26_Hospital_during_Covid-19_01.jpg
https://content.jdmagicbox.com/comp/kolkata/j4/033p1235732226f3f5j4/catalogue/sealdah-court-sealdah-kolkata-courts-dwlrha4791-250.jpg
https://www.reuters.com/resizer/v2/H372HYQHPFM3BDGTP7USHBE2UQ.jpg?auth=ae50418cb269b808237854dea822541e96506f78ee97408d63198994dcb9ea64&quality=80&width=1920

4

আরজি কর হাসপাতালের চিকিৎসক-ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শিয়ালদহ আদালতে আবেদন জানালেন নির্যাতিতার বাবা-মা। তাঁদের দাবি, পুলিশ এবং সিবিআই— উভয় সংস্থার ভূমিকাই খতিয়ে দেখা হোক। পাশাপাশি, ঘটনায় কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের যোগ ছিল কি না, সেই দিকটিও আদালতের নজরে আনার আর্জি জানিয়েছেন তাঁরা। মঙ্গলবার এই মর্মে আবেদন জমা পড়েছে শিয়ালদহ আদালতে। শীঘ্রই এ বিষয়ে শুনানি হওয়ার কথা।

মঙ্গলবার নির্যাতিতার বাবা-মা স্বশরীরে আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের আইনজীবী জানান, তদন্তের একাধিক দিক পুনরায় খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছে পরিবার। আদালতের হস্তক্ষেপে সেই প্রক্রিয়া শুরু হোক, এমনটাই তাঁদের প্রার্থনা।
২০২৪ সালের অগস্টে RG Kar Medical College and Hospital-এর ইমার্জেন্সি বিল্ডিংয়ে এক চিকিৎসক-ছাত্রীকে ধর্ষণ ও খুন করা হয়। ঘটনায় গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে।

প্রথমে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। পরে Calcutta High Court-এর নির্দেশে তদন্তভার যায় Central Bureau of Investigation-এর হাতে। পুলিশের হাতে ধৃত অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। পরবর্তী সময়ে শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দেয় তারা, যেখানে একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নামই উল্লেখ করা হয়। ইতিমধ্যে নিম্ন আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।তবে নির্যাতিতার পরিবারের দাবি, তদন্তের সব দিক পর্যাপ্ত ভাবে খতিয়ে দেখা হয়নি। সেই কারণেই নতুন করে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

Related posts

Leave a Comment