রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরআইএল) ভারত সরকারের কাছ থেকে ৩০ বিলিয়ন মার্কিন ডলার পেয়েছে—এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে খারিজ করেছে সংস্থাটি।
এক বিবৃতিতে রিলায়েন্স জানায়, কিছু গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত এই প্রতিবেদনগুলি ‘অযৌক্তিক, দায়িত্বজ্ঞানহীন এবং বাস্তবতাবর্জিত’।সংস্থার দাবি, এই ধরনের খবর বিনিয়োগকারী ও সাধারণ মানুষের মধ্যে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি দেশের কর্পোরেট পরিবেশ নিয়েও ভুল ধারণা তৈরি করছে।
রিলায়েন্সের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই ধরনের কোনও আর্থিক সহায়তা বা প্যাকেজ তারা পায়নি এবং এমন কোনও লেনদেনের প্রশ্নই ওঠে না। সংস্থার বক্তব্য, নিয়ম মেনে ব্যবসা পরিচালনা ও স্বচ্ছ আর্থিক নীতির উপরই তাদের সমস্ত কার্যক্রম নির্ভর করে।
রিলায়েন্স আরও জানায়, এই ধরনের ভুয়ো প্রতিবেদনের বিরুদ্ধে প্রয়োজনে আইনি পদক্ষেপ করার অধিকার তারা সংরক্ষণ করছে। পাশাপাশি গণমাধ্যম ও সংশ্লিষ্ট মহলকে তথ্য যাচাই না করে এমন দাবি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
previous post
