28 C
Kolkata
March 10, 2026
রাজ্য

ভোটার তালিকা নিয়ে ক্ষোভ, জনসংযোগে গিয়ে বিক্ষোভের মুখে পুরুলিয়ার বিজেপি বিধায়ক

Sudip Mukherjee নিজের কেন্দ্রে জনসংযোগে বেরিয়ে ভোটারদের অসন্তোষের মুখে পড়লেন। সোমবার Purulia শহরের ৬ নম্বর ওয়ার্ডে জনসংযোগে গেলে আমডিহা এলাকায় বেশ কয়েকজন ভোটার তাঁকে ঘিরে ধরেন। তাঁদের অভিযোগ, এলাকার অন্তত ১২ জন ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় নেই।

ভোটারদের দাবি, বিষয়টি নিয়ে বারবার বিএলও এবং জেলা নির্বাচন দপ্তরে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। বিধায়ককে সামনে পেয়ে তাঁরা জানতে চান কেন তাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং কেন নাম তুলতে গিয়ে এত হয়রানির মুখে পড়তে হচ্ছে।

বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বলেন, বর্তমানে ১২টি রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া চলছে। তাঁর দাবি, অন্য কোথাও সমস্যা না হলেও পশ্চিমবঙ্গেই এই ধরনের অভিযোগ বেশি উঠছে। তাঁর বক্তব্য, Election Commission of India রাজ্য সরকারের কাছে ডেটা এন্ট্রি অপারেটর চেয়েছিল, কিন্তু তা দেওয়া হয়নি। ফলে এআই–এর মাধ্যমে তথ্য মেলাতে গিয়ে কিছু ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে।

তিনি জানান, যাঁদের নাম তালিকায় ওঠেনি তাঁরা ৬ নম্বর ফর্মে আবেদন করলে নাম অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। জেলা স্তরে সমস্যা না মিটলে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে অনলাইনে নথি জমা দেওয়ার পরামর্শও দেন তিনি।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এলাকার বিএলও রাখহরি দত্ত। তিনি জানান, ওই এলাকার ১২ জনের নাম তালিকায় ওঠেনি এবং তাঁরা জেলাশাসকের কার্যালয়ে গিয়েও সমাধান পাননি। ফলে কীভাবে সমস্যা মেটানো যায় তা জানতে বিধায়কের কাছে জানতে চান তিনি।

এলাকার বাসিন্দা উত্তম নন্দী বলেন, চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর বাবার নাম বাদ পড়ে গিয়েছে। বিএলও থেকে শুরু করে জেলাশাসকের দপ্তর পর্যন্ত ঘুরেও কোনও ফল মেলেনি। তাঁর আশঙ্কা, পরিবারের অন্য সদস্যদের নামও ভবিষ্যতে বাদ পড়ে যেতে পারে।

এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেছে All India Trinamool Congress। জেলা যুব তৃণমূল সভাপতি গৌরব সিংহ বলেন, বিজেপি বিধায়কেরা মানুষের কাছে গেলে এই ধরনের প্রশ্নের মুখেই পড়বেন।

জেলা তৃণমূল সভাপতি Rajiblochan Mahato দাবি করেন, পুরুলিয়া জেলায় চূড়ান্ত ভোটার তালিকায় ২৪০৪ জনের নাম ‘ডিলিটেড’ দেখানো হয়েছে, যাঁদের অধিকাংশই জীবিত। তাঁর অভিযোগ, অজুহাত দেখিয়ে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment