March 31, 2026
কলকাতা

‘টালিগঞ্জে ফের শোকের ছায়া, প্রয়াত তরুণ অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা — টালিগঞ্জে শোকের আবহ কাটার আগেই ফের এল দুঃসংবাদ। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর শোক এখনও তাজা, তার মধ্যেই প্রয়াত হলেন টলিউডের উঠতি অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৮ বছর।

মঙ্গলবার সোশ্যাল মাধ্যমে একটি পোস্ট করে এই মর্মান্তিক খবর জানান অভিনেত্রী অলকানন্দা গুহ। তাঁর পোস্ট প্রকাশ্যে আসতেই টালিগঞ্জের শিল্পী মহলে নেমে আসে শোকের ছায়া। সহকর্মী থেকে অনুরাগী— সকলেই শোক প্রকাশ করেছেন এই অকাল প্রয়াণে।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কাজের অভাবে মানসিক চাপে ভুগছিলেন প্রণব। ঘনঘন প্যানিক অ্যাটাক হচ্ছিল বলে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। সারাক্ষণ অস্থিরতায় কাটত তাঁর দিন। কাজের জন্য সহ অভিনেতা-অভিনেত্রীদের কাছে একাধিকবার আবেদনও করেছিলেন তিনি। কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি।

টালিগঞ্জের একাংশের দাবি, ইন্ডাস্ট্রিতে নতুনদের জন্য সুযোগের অভাব দিনদিন স্পষ্ট হচ্ছে। সেই কারণেই অনেক প্রতিভাবান শিল্পী মানসিক চাপে ভুগছেন। প্রণবের মৃত্যু সেই বাস্তবকেই আরও একবার সামনে এনে দিল বলে মত অনেকের।

এই ঘটনায় শোকস্তব্ধ টলিউড। প্রণবের পরিবার ও কাছের মানুষদের প্রতি সমবেদনা জানাচ্ছেন সকলে।

Related posts

Leave a Comment