নয়া দিল্লি, ১৩ ডিসেম্বর: কেরালার স্থানীয় স্বশাসন নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, কেরালাজুড়ে যাঁরা বিজেপি ও এনডিএ প্রার্থীদের ভোট দিয়ে সমর্থন জানিয়েছেন, তাঁদের প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রীর মতে, এই সমর্থন রাজ্যে বিকল্প রাজনৈতিক ধারার প্রতি মানুষের আস্থারই প্রতিফলন।
প্রধানমন্ত্রী মোদি আরও জানান, কেরালার মানুষের এই সমর্থন বিজেপি ও এনডিএকে রাজ্যের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতির পথে আরও দায়িত্বশীল করে তুলবে। তিনি আশ্বাস দেন, কেরালার সার্বিক অগ্রগতি ও মানুষের কল্যাণে কেন্দ্র সরকার আগামীতেও সবরকম সহযোগিতা অব্যাহত রাখবে।
