February 15, 2026
দেশ

উত্তর-পূর্বকে ভারত থেকে আলাদা করার চেষ্টাকারীদের মদত দেয় কংগ্রেস, ‘অষ্টলক্ষ্মী’ আখ্যা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/গুয়াহাটি, ১৪ ফেব্রুয়ারি: উত্তর-পূর্ব ভারতকে দীর্ঘদিন অবহেলা করার অভিযোগ তুলে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার অসমের গুয়াহাটিতে ‘বুথ বিজয় সংকল্প সভা’-য় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, কংগ্রেস এমন শক্তিকে মদত দেয় যারা উত্তর-পূর্বকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চায়। প্রধানমন্ত্রী দাবি করেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের কাছে উত্তর-পূর্ব অঞ্চল অত্যন্ত অগ্রাধিকারপ্রাপ্ত এবং একে তাঁরা ‘অষ্টলক্ষ্মী’ হিসেবে বিবেচনা করেন। তাঁর বক্তব্য, “আমাদের কাছে উত্তর-পূর্ব হল অষ্টলক্ষ্মী।

এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি।” মোদি বলেন, পূর্বতন কংগ্রেস সরকার উত্তর-পূর্বের উন্নয়নে যথেষ্ট নজর দেয়নি, কিন্তু বর্তমান সরকার অবকাঠামো, সংযোগ বৃদ্ধি ও বিনিয়োগের মাধ্যমে এই অঞ্চলের সামগ্রিক অগ্রগতিতে জোর দিচ্ছে। তিনি কর্মীদের উদ্দেশে আহ্বান জানান, উন্নয়নমূলক কাজের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে এবং উত্তর-পূর্বকে দেশের অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে সক্রিয় ভূমিকা নিতে।

Related posts

Leave a Comment