সংবাদ কলকাতা — আসন্ন WB Assembly Election 2026-কে সামনে রেখে কড়া পদক্ষেপ নিল Election Commission। Park Street এলাকায় Police এবং Income Tax Department-এর যৌথ অভিযানে উদ্ধার হল বিপুল Foreign Currency, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, নির্বাচন ঘোষণার পর থেকেই Zero Tolerance Policy গ্রহণ করা হয়েছে। সেই নীতির ভিত্তিতেই নজরদারি বাড়ানো হয়েছে শহরের গুরুত্বপূর্ণ এলাকায়। Park Street Police Station-এর ইনপুটের ভিত্তিতে এই তল্লাশি চালানো হয়।
অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৪.৭৫ লাখ US Dollar এবং ৩ লাখ Thai Baht। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৪.৫৮ কোটি টাকা। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে এবং তদন্ত এগোচ্ছে।
প্রশাসনের দাবি, নির্বাচনকে স্বচ্ছ রাখতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। বেআইনি অর্থের প্রবাহ রুখতেই এই কড়া অবস্থান নেওয়া হয়েছে।
