বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি OMG-র তৃতীয় কিস্তিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমার ও রানি মুখোপাধ্যায়কে। প্রযোজনা সূত্রের খবর, OMG 3-এর শুটিং শুরু হবে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে। সামাজিক বার্তা ও সমসাময়িক বিষয়কে কেন্দ্র করে তৈরি হতে চলা এই ছবিতে দু’জনের শক্তিশালী অভিনয় দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হবে বলে মনে করা হচ্ছে। ছবির পরিচালক ও অন্যান্য কাস্টিং সংক্রান্ত বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ্যে আসবে।
