30 C
Kolkata
February 18, 2026
দেশ বিদেশ

তৃণমূল কর্মী দাবি, বাংলাদেশি আনসার সদস্য সন্দেহে গ্রেফতার ওমর ফারুক

https://images.indianexpress.com/2025/08/Suvendu-Convoy-attack.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/1/1e/Cooch_Behar_District_Court.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/9/9a/Cooch-behar-enclaves-schematisch.png

ভারতীয় এক প্রৌঢ়কে ‘বাবা’ পরিচয় দেখিয়ে নথিপত্র তৈরি করার অভিযোগে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার হলেন ওমর ফারুক ব্যাপারি। কোচবিহারের দিনহাটার চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘ দিন ধরে বসবাস করছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, ভুয়ো তথ্য দিয়ে আধার কার্ড, ভোটার কার্ড-সহ একাধিক পরিচয়পত্র তৈরি করেছিলেন ওমর।

এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পর স্থানীয় স্তরে সন্দেহ দানা বাঁধে। পঞ্চায়েতের তরফে জেলাশাসকের কাছে অভিযোগ জানানো হয়। গত বছরের ৪ ডিসেম্বর থানাতেও লিখিত অভিযোগ দায়ের হয়। তার পর থেকেই ওমরের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ।

অবশেষে মঙ্গলবার রাতে দিনহাটার পুটিমারি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রের দাবি, ১০-১২ বছর আগে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেন ওমর। পরে দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট এলাকায় বসবাস শুরু করেন। সম্প্রতি সমাজমাধ্যমে বাংলাদেশের আনসার বাহিনীর পোশাক পরে বন্দুক হাতে তাঁর একটি ছবি ছড়িয়ে পড়ে। সেই ছবি ঘিরেই বিতর্ক তীব্র হয়।

গ্রেফতারের পর বুধবার আদালতে হাজির করানো হলে ওমর দাবি করেন, তিনি ভারতীয় নাগরিক এবং রাজনৈতিক চক্রান্তের শিকার। তাঁর বক্তব্য, “আমি ভারতীয়। এখানেই আমার পরিবার। এক সময় তৃণমূল করতাম, এখন করি না। তাই আমাকে ফাঁসানো হচ্ছে।”

জেলা তৃণমূল নেতৃত্বের তরফে অবশ্য দাবি করা হয়েছে, ওমর দলের সঙ্গে যুক্ত নন এবং কোনও পদেও ছিলেন না। অন্য দিকে, জেলা বিজেপি নেতৃত্বের দাবি, দীর্ঘ দিন ধরেই ওমরের বাংলাদেশি পরিচয় এবং শাসকদলের সঙ্গে যোগসাজশের অভিযোগ তারা তুলে আসছিল।

দিনহাটার এসডিপিও ধীমান মিত্র জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছিল। ওমর বাংলাদেশি কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আদালতে পেশ করার পর তদন্তের স্বার্থে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Related posts

Leave a Comment