29 C
Kolkata
March 24, 2026
জেলা

তীব্র গরমে রাতভর বিদ্যুৎ থাকছেনা মুর্শিদাবাদে বহরমপুর ব্লকের নগরাজল এলাকায়

তীব্র গরমে রাতভর বিদ্যুৎ থাকছেনা এলাকায়। বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও সমস্যার কোনো সমাধান মেলেনি এখনও। স্থানীয়দের অভিযোগ- গতরাতেও একই পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায়। স্থানীয় বিদ্যুৎ দপ্তরে বারবার জানিয়েও রাতভর কারও দেখা মেলেনি, মেলেনি সমস্যার সমাধান।

এরপর সকাল গড়ালে এলাকায় পৌঁছায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। স্থানীয় বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে তাদের বাধা দেয়, এককথায় দীর্ঘ সময় ধরে তাদের আটক করে রাখে গ্রামবাসী। ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদ বহরমপুর ব্লকের নগরাজল টিকটিকি পাড়া এলাকায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় বহরমপুর থানার পুলিশ।

Related posts

Leave a Comment