ভারতকে কেবল অর্থনৈতিক ও সামরিক শক্তিতে সুপারপাওয়ার হয়ে উঠলেই চলবে না, জ্ঞান, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের মাধ্যমে বিশ্বকে পথ দেখানোর মতো ‘বিশ্বগুরু’ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে—এমনই মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
তিনি বলেন, ভারতের সভ্যতা ও চিন্তাধারা চিরকালই বিশ্বকল্যাণের কথা বলে এসেছে এবং বর্তমান সময়ে সেই দায়িত্ব আরও বেড়েছে।
দেশের অগ্রগতির সঙ্গে সঙ্গে সমাজে নৈতিকতা, ঐক্য ও সাংস্কৃতিক চেতনা বজায় রাখা অত্যন্ত জরুরি বলেও তিনি উল্লেখ করেন। তাঁর বক্তব্যে উঠে আসে, আত্মনির্ভরতার পাশাপাশি বিশ্বমানবতার কল্যাণে ভারতের ভূমিকা আরও দৃঢ় করা প্রয়োজন।
