প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে টেলিফোনে কথা বলেন। আলাপচারিতায় পুতিন মোদীকে তাঁর ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা জানান। মোদী পুতিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভারত ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে।টেলিফোন আলাপের পর মোদী এক্স (X)-এ পোস্ট করে লিখেছেন:
“ধন্যবাদ আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিন, আপনার ফোনকল এবং আন্তরিক শুভেচ্ছার জন্য। আমাদের বিশেষ এবং প্রিভিলেজড কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে ভারত সর্বতোভাবে অবদান রাখতে প্রস্তুত।”
প্রধানমন্ত্রী দপ্তর (PMO) জানিয়েছে, দুই নেতা ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ বৈঠকের (২৩তম) আগে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। মোদী এ বছর ভারতের মাটিতে পুতিনকে স্বাগত জানানোর আশাও ব্যক্ত করেছেন।এর আগে মোদী বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
- গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলিকে ধন্যবাদ জানিয়ে মোদী বলেন, “আপনার উষ্ণ শুভেচ্ছা ভারত-গায়ানার গভীর বন্ধুত্ব ও বিশ্বাসের প্রতিফলন।”
- নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসনকে তিনি লেখেন, “নিউজিল্যান্ড ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশীদার, বিকশিত ভারত ২০৪৭-এর যাত্রায় আমরা একসঙ্গে এগোতে চাই।”
- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে ধন্যবাদ জানিয়ে মোদী বলেন, “ভারত-অস্ট্রেলিয়ার সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করতে চাই।”
