23 C
Kolkata
February 4, 2026
Featured

কালীগঞ্জের তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে মন্ত্রী ফিরহাদ হাকিম ও সাংসদ জুন মালিয়া

আগামী ১৯ শে জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। আগামীকাল নির্বাচনী প্রচারের শেষ দিন। তার আগেই আজ নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে ঝড় তুলতে কালীগঞ্জে এলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও সাংসদ জুন মালিয়া।

কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের সমর্থনে রোড শো করেন তারা। এদিন বিকালে হুড খোলা গাড়ি চেপে কালীগঞ্জের হাটগাছা পঞ্চায়েতের আসাচিয়া মোড় থেকে রোড শো শুরু হয়ে কামারী গিয়ে শেষ হয়। সেখানেই জনসভায় বক্তব্য রাখবেন ফিরহাদ।

এদিন তৃণমূল প্রার্থীর প্রচারে তৃণমূল কর্মীদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এছাড়াও তারকা সাংসদ জুন মালিয়াকে দেখতেও রাস্তার দুপাশে ছিল অসংখ্য মানুষের ভিড়।

Related posts

Leave a Comment