21 C
Kolkata
March 21, 2026
রাজ্য

রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড়সড় রদবদল

রাজ্য পুলিশের শীর্ষস্তরে এক বড়সড় রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের পুলিশ সার্ভিস সেল সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, জনস্বার্থে মোট ২৬ জন আইপিএস ও ডব্লিউবিপিএস ক্যাডারের পুলিশ অফিসারকে বদলি ও নতুন দায়িত্বে বসানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের দিন থেকেই এই পরিবর্তন কার্যকর হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মেদিনীপুর রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়ালকে রাজ্য সিআইডি-র আইজিপি পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে অরিজিৎ সিনহাকে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি পদে বহাল রাখা হয়েছে এবং জঙ্গলমহল ব্যাটালিয়নের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কালিম্পংয়ের পুলিশ সুপার শ্রীহরি পাণ্ডেকে উত্তরবঙ্গ গোয়েন্দা বিভাগের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

হাওড়া, বিধাননগর, ব্যারাকপুর, চন্দননগর, আসানসোল–দুর্গাপুর, শিলিগুড়ি-সহ একাধিক পুলিশ কমিশনারেট ও জেলায় ডেপুটি কমিশনার ও অতিরিক্ত পুলিশ সুপার স্তরে নতুন নিয়োগ করা হয়েছে। হাওড়া পুলিশ কমিশনারেটের কেন্দ্রীয় বিভাগ, সদর দফতর এবং ট্রাফিক শাখায় একাধিক আধিকারিকের নতুন দায়িত্ব নিয়োগ হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটেও গোয়েন্দা ও ট্রাফিক বিভাগে দায়িত্ব বদলানো হয়েছে।

Related posts

Leave a Comment