17 C
Kolkata
February 4, 2026
Featured টিভি-ও-সিনেমা

বিয়ের আগে পাঁচ বছর সম্পর্কে ছিলেন নুপুর সানন ও স্টেবিন বেন, আবেগঘন পোস্টে জানালেন কৃতি সানন

বলিউড অভিনেত্রী কৃতি সানন তাঁর বোন নুপুর সাননের বিয়ে উপলক্ষে একটি আবেগঘন নোট শেয়ার করেছেন। সেই নোটেই তিনি প্রকাশ করেছেন, গায়ক স্টেবিন বেন ও নুপুর সানন বিয়ের আগে প্রায় পাঁচ বছর সম্পর্কে ছিলেন।

কৃতি জানান, স্টেবিন গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে তাঁদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের পারিবারিক বন্ধন আরও দৃঢ় হয়েছে। তিনি লেখেন, স্টেবিনকে তিনি শুধু জামাই হিসেবেই নয়, আজীবনের এক বন্ধু হিসেবেও পেয়েছেন।

ইনস্টাগ্রামে শেয়ার করা দীর্ঘ পোস্টে কৃতি লেখেন, “আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না… এখনও বিশ্বাস হচ্ছে না… আমার ছোট্ট বোন আজ বিবাহিত!”

তিনি আরও লেখেন, “আমি যখন পাঁচ বছরের ছিলাম, তখন প্রথমবার তোমাকে কোলে নিয়েছিলাম। আর আজ তোমার চাদর ধরে দাঁড়িয়ে, তোমাকে কনের সাজে দেখছি—এত সুন্দর কনে আমি আগে দেখিনি।”

বোনের সুখ দেখে আপ্লুত কৃতি লেখেন, “তোমাকে এত আনন্দে, ভালোবাসায় ভরপুর অবস্থায় দেখে আমার মন ভরে যাচ্ছে। জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করছ তুমি, এমন একজন সঙ্গীর সঙ্গে, যাঁকে আমরা তোমার জন্য কল্পনাও করতে পারতাম না।”

স্টেবিন বেনকে উদ্দেশ্য করে কৃতি লেখেন, “তুমি পাঁচ বছরেরও বেশি সময় ধরে আমাদের পরিবারের অংশ। প্রতি বছর আমাদের সম্পর্ক আরও মজবুত হয়েছে। আমি জানি, আমি এমন একজন ভাই ও বন্ধুকে পেয়েছি, যে আজীবন আমার পাশে থাকবে।”

নোটের শেষে কৃতি লেখেন, নুপুরকে তিনি কখনও ‘বিদায়’ দিচ্ছেন না, বরং স্টেবিনকে সানন পরিবারে স্বাগত জানাচ্ছেন। তিনি আবেগের সঙ্গে বলেন, বাড়িতে নুপুরের হাসি না থাকায় শূন্য লাগলেও, এখন সে দু’টি ঘরে আনন্দ ছড়াবে—এই ভাবনাতেই তাঁর মন ভরে যাচ্ছে।

এই আবেগঘন বার্তার সঙ্গে কৃতি শেয়ার করেছেন নুপুর ও স্টেবিনের বিয়ের একাধিক ছবি। কোনও ছবিতে তিনি বোনকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন, আবার অন্য ছবিতে দেখা যাচ্ছে তাঁর ব্রাইডসমেড মেহেন্দি, যেখানে ছোটবেলার কৃতি-নুপুরের স্মৃতি আঁকা।

উল্লেখ্য, নুপুর সানন ও স্টেবিন বেন ১০ জানুয়ারি উদয়পুরে বিয়ে করেন। তাঁদের বিয়ে হয় হিন্দু রীতি ও খ্রিস্টান—দুই ধর্মীয় আচারেই।

Related posts

Leave a Comment