27 C
Kolkata
March 22, 2026
টিভি-ও-সিনেমা

‘আমি হলে খোলাখুলিই বলতাম’: লেসবিয়ান গুজব নিয়ে মুখ খুললেন কেন্ডাল জেনার

দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের যৌনতা নিয়ে মুখ খুললেন সুপারমডেল কেন্ডাল জেনার। এক সাম্প্রতিক পডকাস্ট সাক্ষাৎকারে ‘লেসবিয়ান’ হওয়া নিয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়া গুজব সম্পর্কে স্পষ্ট বক্তব্য রাখেন তিনি।


কেন্ডাল বলেন, ইন্টারনেটের একটি বড় অংশ বিশ্বাস করে যে তিনি লেসবিয়ান, তবে বিষয়টি নিয়ে তার কোনও সমস্যা নেই। তিনি জানান, কারও জন্য প্রকাশ্যে নিজের যৌনতা স্বীকার করা সহজ নয়, সেটা তিনি বোঝেন। তবে নিজের কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট করেন, “নিজেকে আমি যেমন চিনি, জীবনের এই পর্যায়ে আমি যদি সত্যিই তা হতাম, তাহলে খোলাখুলিই বলতাম।”

৩০ বছর বয়সী ‘কার্দাশিয়ানস’ তারকা আরও বলেন, “আমি বলছি না এটা সহজ। কিন্তু আমাকে যারা চেনে, তারা জানে—আমি হলে সেটাকে লুকিয়ে রাখতাম না। আমার যৌনতা নিয়ে একটা ধারণা তৈরি হয়েছে যে আমি কিছু লুকোচ্ছি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি সেটা নই।” একইসঙ্গে তিনি জানান, ভবিষ্যতের অভিজ্ঞতার দরজা বন্ধ করে রাখতে চান না, তবে আপাতত গুজবের কোনও সত্যতা নেই।

ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে কেন্ডাল জেনারের নাম জড়িয়েছে একাধিক তারকার সঙ্গে। এর মধ্যে রয়েছেন গায়ক হ্যারি স্টাইলস, এনবিএ তারকা ডেভিন বুকার এবং র‍্যাপার ব্যাড বানির মতো পরিচিত মুখ। তবে সম্পর্ক নিয়ে বরাবরই ব্যক্তিগত থাকতে পছন্দ করেন তিনি।

‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস’-এর নির্বাহী প্রযোজক ফারনাজ ফারজাম ২০২১ সালে জানিয়েছিলেন, কেন্ডালের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। অন্তত এক বছর কোনও সম্পর্কে থাকার পরেই সেটিকে প্রকাশ্যে আনতে স্বচ্ছন্দ বোধ করেন তিনি। কারণ, মানুষের উদ্দেশ্য নিয়ে তিনি সবসময় নিশ্চিত হতে চান। এই কারণেই তার প্রেমজীবন বহুক্ষেত্রেই ক্যামেরার আড়ালেই থেকেছে।

Related posts

Leave a Comment