অযোধ্যার রাম মন্দির চত্বরে শনিবার একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। রাম মন্দিরের দক্ষিণ দেওয়ালের কাছে এক যুবক নামাজ পড়ার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাঁকে আটক করেন।
অভিযোগ, বাধা দেওয়া হলে ওই যুবক একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্ত স্লোগান দিতে শুরু করে। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে রাম জন্মভূমি থানার হাতে তুলে দেন। ধৃত যুবকের নাম আবু আহমেদ শেখ। তিনি কাশ্মীরের শোপিয়ানের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বর্তমানে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। কীভাবে এবং কোন পথে তিনি রাম মন্দির চত্বরে প্রবেশ করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে এসপি (সিকিউরিটি) বলরামাচারি দুবে জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এসএসপি ডা. গৌরব গ্রোভার বলেন, অভিযুক্তকে জেরা করা হচ্ছে এবং ঘটনার পেছনে কোনও বড় উদ্দেশ্য বা যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
