21 C
Kolkata
March 22, 2026
দেশ

বিশ্বনাথ ধাম প্রকল্পের পর কাশী থেকে জিডিপিতে ১.৩ লক্ষ কোটি টাকার অবদান যোগী


উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার বারাণসীতে জানান বিশ্বনাথ ধাম প্রকল্প সম্পন্ন হওয়ার পর কাশী একাই দেশের জিডিপিতে ১.৩ লক্ষ কোটি টাকার অবদান রেখেছে। তিনি বলেন সামগ্রিক উন্নয়নের ফলে কাশীতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান গত বছর ১১ কোটিরও বেশি ভক্ত কাশীতে বাবা বিশ্বনাথের দর্শনে এসেছেন। তাঁর কথায় বিশ্বনাথ ধাম সম্পন্ন হওয়ার পর কাশীর রাস্তাঘাট যোগাযোগ পরিকাঠামো ও পর্যটনে আমূল পরিবর্তন এসেছে।
যোগী বলেন বর্তমানে কাশীর সড়ক চার লেনের হাইওয়ের সঙ্গে যুক্ত হয়েছে। কাশী থেকে দেশের বিভিন্ন প্রান্তে ট্রেন পরিষেবা বেড়েছে যার মধ্যে বন্দে ভারত অমৃত ভারত এক্সপ্রেসসহ একাধিক ট্রেন রয়েছে।

তিনি আরও জানান বিমান যোগাযোগের পাশাপাশি অভ্যন্তরীণ জলপথ পরিষেবা যদি কোথাও শুরু হয়ে থাকে তবে তা বারাণসী থেকে হলদিয়া রুটেই হয়েছে। দেশের প্রথম রোপওয়ে প্রকল্পও বারাণসীতেই গড়ে উঠছে। বিশ্বনাথ ধামের পাশাপাশি কাশীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত সব স্থানকে নতুন রূপে সংরক্ষণ ও উপস্থাপনের কাজ অব্যাহত রয়েছে।

মুখ্যমন্ত্রী দাবি করেন কাশীর পরিচয় বিশ্বনাথ মন্দির অন্যান্য পবিত্র মন্দির ও মা গঙ্গাকে ঘিরেই। তিনি বলেন ২০১৪ সালের আগে গঙ্গার জল পান করা তো দূরের কথা স্নান করারও উপযুক্ত ছিল না কিন্তু আজ গঙ্গার জলে স্নান ও আচার করা সম্ভব।

Related posts

Leave a Comment