21 C
Kolkata
March 21, 2026
দেশ

টানা বৃষ্টিতে জলমগ্ন করাচি, আটজনের মৃত্যু, ব্যাহত বিমান পরিষেবা

করাচি, বুধবার: প্রবল বর্ষণে কার্যত অচল হয়ে পড়েছে পাকিস্তানের করাচি শহর। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে তৈরি হয়েছে বন্যাসদৃশ পরিস্থিতি। এখনও পর্যন্ত আটজনের মৃত্যুর খবর মিলেছে।

বিমান ও সড়ক যোগাযোগ ব্যাহত

জল জমে যাওয়ায় করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ান পরিষেবা বিপর্যস্ত। বাতিল করা হয়েছে একাধিক আন্তর্জাতিক বিমান। রাস্তাঘাটেও ব্যাপক যানজট তৈরি হয়েছে। বহু এলাকায় যানবাহন থমকে দাঁড়িয়ে রয়েছে।


উদ্ধার তৎপরতা

প্রশাসন জানিয়েছে, ইতিমধ্যেই জলমগ্ন এলাকা থেকে প্রায় ১,১০০ জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল নিরন্তর কাজ করছে।আবহাওয়ার দফতরের সতর্কতাপাকিস্তানের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা পর্যন্ত গুলশন-ই-হাদেদ এলাকায় প্রায় ১৭০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহবিদরা আশঙ্কা করছেন, আগামী কয়েক ঘণ্টাতেও ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে।

সরকারি ছুটি ঘোষণা

জলাবদ্ধতার কারণে বুধবার করাচি শহরে সরকারি ছুটি ঘোষণা করেছে প্রশাসন। নাগরিকদের অযথা বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment