রাজ্যের অধিকাংশ এলাকা বন্যায় ডুবে গেছে। এই পরিস্থিতিতে মনালীর সাধারণ মানুষের দুঃখ দেখে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রনৌত।কঙ্গনা জানালেন, “আমার মনালীর বাড়িতে আমার রেস্তরাঁ রয়েছে।
গতকাল মাত্র ৫০ টাকার খাবার বিক্রি হয়েছে। অথচ আমাকে প্রতি মাসে ১৫ লক্ষ টাকা বেতন দিতে হয়। ভাবুন, আমি কোন পরিস্থিতির মধ্যে আছি।”তিনি আরও বলেন, “আমি একা মহিলা, সমাজে একা থাকি। আমার সমস্যা বোঝার চেষ্টা করুন।
আমাকে ইংল্যান্ডের রানির মতো ভাববেন না। কঠোর পরিশ্রম করে রোজগার করি এবং নিজের পেট চালাই।”কঙ্গনার মতে, তার মনালীর সফর কেবল প্রতীকী নয়, বরং তিনি আসল পরিস্থিতি বোঝার এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এছাড়া, কেন্দ্রীয় সরকারের ১০ হাজার কোটি টাকার ত্রাণ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
