24 C
Kolkata
March 22, 2026
টিভি-ও-সিনেমা

কাঞ্চন মল্লিকের মায়ের উপর কুরুচিকর মন্তব্য, শ্রীময়ী চট্টরাজের কঠোর প্রতিক্রিয়া

তৃণমূল বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিকের প্রয়াত মাকে নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করেছেন এক মহিলা। ঘটনার পর বিধায়ক উত্তরপাড়া থানায় FIR দায়ের করেছেন।অভিনেতার স্ত্রী শ্রীময়ী চট্টরাজও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “বুকের পাটা থাকলে থানায় এসে আমাদের সামনে ওই একই কথা বলুক। আমি যথাযথভাবে জবাব দিয়েছি, কিন্তু গালাগাল দিতে পারিনি।

অনেক রাখঢাক করে যোগ্য জবাব দেওয়ার চেষ্টা করেছি।”ঘটনার পরে ওই মহিলা ক্ষমা চেয়েছেন এবং লিখেছেন, “ম্যাম, গতকালের মন্তব্যের জন্য দুঃখিত। ভুল হয়ে গেছে। ক্ষমা করবেন, আর এমন হবে না।”তবে কাঞ্চন মল্লিক ক্ষমা গ্রহণ করেননি। তিনি জানিয়েছেন, “শুধু ‘সরি’ বলে সব ঠিক হয়ে যাবে না। সমাজমাধ্যমে ক্ষোভপ্রকাশ করতে গিয়ে কেউ যা খুশি লিখতে পারবে না। এবার প্রতিবাদ করা প্রয়োজন।”

Related posts

Leave a Comment