21 C
Kolkata
March 21, 2026
দেশ

ইন্ডিগোতে আকচাআকচি ফ্লাইট–হাহাকার: ‘ট্রুলি, ট্রুলি সরি’, ব্যর্থতা খতিয়ে দেখতে বাহিরের বিশেষজ্ঞ নিয়োগ

১১ ডিসেম্বর ২০২৫, নয়া দিল্লি :টানা ফ্লাইট বাতিল ও বিশৃঙ্খলার জন্য যাত্রীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইল ইন্ডিগো। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ব্যর্থতা ‘অগ্রহণযোগ্য’, এবং ঠিক কীভাবে এমন অবস্থা তৈরি হল তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই বাইরের স্বাধীন বিশেষজ্ঞ টিম নিয়োগ করা হয়েছে।

ইন্ডিগো জানিয়েছে, যাত্রীদের দুর্ভোগ দূর করতে দ্রুত সংশোধনমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে আর না তৈরি হয় তার জন্য সংস্থার অপারেশনাল সিস্টেম সম্পূর্ণভাবে পর্যালোচনা করা হবে। যাত্রী অধিকার নিয়ে প্রশ্ন উঠতেই এয়ারলাইন্সের এই প্রকাশ্য দুঃখপ্রকাশ বড় তাৎপর্য বহন করছে বলে মনে করছে বিমান পরিবহণ মহল।

Related posts

Leave a Comment