১০ ডিসেম্বর ২০২৫, নয়া দিল্লি : ইন্ডিগোর ধারাবাহিক বিমান বাতিলের ঘটনায় দিল্লি হাই কোর্ট তীব্র অসন্তোষ প্রকাশ করে জানায়, এই সংকটে লাখো যাত্রী মারাত্মক ভোগান্তির শিকার হয়েছেন এবং দেশের অর্থনীতিও ক্ষতির মুখে পড়েছে। আদালতের পর্যবেক্ষণ, এমন ব্যাপক সঙ্কট কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এয়ারলাইন্সকে তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে না। হাই কোর্ট ইন্ডিগোর কাছে বিস্তারিত ব্যাখ্যা, ভবিষ্যতে স্থিতি নিশ্চিতের পরিকল্পনা এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের ক্ষতিপূরণের বিষয়ে স্পষ্ট অবস্থান জানতে চেয়েছে। আদালত জানিয়েছে, যাত্রী অধিকার রক্ষায় প্রয়োজন হলে কঠোর নির্দেশ জারি করা হবে।
