27 C
Kolkata
February 4, 2026
দেশ

ভণ্ডামির ভাষণ, নৈতিক ভিত্তিহীন পাকিস্তান — রাম মন্দির অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি নিয়ে মন্তব্যে ভারতের কড়া পাল্টা

নয়াদিল্লি, ২৬ নভেম্বর ২০২৫: রাম মন্দিরের বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি নিয়ে পাকিস্তানের মন্তব্যকে “ভণ্ডামির উপদেশ, কোনও নৈতিক ভিত্তি নেই” বলে কঠোর ভাষায় আক্রমণ করেছে ভারত। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানায়, যে দেশ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় এবং সংখ্যালঘু নিপীড়ন রুখতে ব্যর্থ, তাদের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনও অধিকার নেই।


মন্ত্রকের দাবি, পাকিস্তান ধর্মীয় ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার করে ভারতের সার্বভৌম সিদ্ধান্তে হস্তক্ষেপের চেষ্টা করে, অথচ নিজেদের দেশে মৌলবাদ, নিরাপত্তাহীনতা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে নিরব। ভারত জানায়, অযোধ্যার অনুষ্ঠান সাংবিধানিক প্রক্রিয়ায় গৃহীত একটি জাতীয় সিদ্ধান্ত, এবং পাকিস্তানের এই প্রতিক্রিয়া তাদের কূটনৈতিক দুর্বলতাকেই সামনে আনে

Related posts

Leave a Comment