24 C
Kolkata
March 21, 2026
দেশ

ট্রাম্পের হুমকি বাড়তেই রাশিয়ার তেল আমদানি কমাচ্ছে ভারত, তবে প্রতিরক্ষা ও পরমাণু সহযোগিতা আরও জোরদার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান কূটনৈতিক ও বাণিজ্যিক হুমকির প্রেক্ষিতে ভারত ধীরে ধীরে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি কমানোর পথে হাঁটছে। তবে একই সঙ্গে নয়াদিল্লি স্পষ্ট করেছে, প্রতিরক্ষা ও পরমাণু শক্তি ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে কৌশলগত সহযোগিতা আরও গভীর হবে। সরকারি সূত্রের মতে, জ্বালানি ক্ষেত্রে বিকল্প উৎসের দিকে ঝুঁকলেও দীর্ঘদিনের সামরিক ও পারমাণবিক অংশীদারিত্বে কোনও ছেদ পড়বে না।

রাশিয়া এখনও ভারতের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী এবং যৌথ উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর ও রক্ষণাবেক্ষণ সহযোগিতায় দুই দেশের সম্পর্ক অব্যাহত রয়েছে। পাশাপাশি কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পসহ ভবিষ্যৎ পরমাণু শক্তি উদ্যোগে রাশিয়ার ভূমিকা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতায় ভারত ‘কৌশলগত স্বায়ত্তশাসন’ বজায় রেখে একদিকে পশ্চিমা চাপ সামলাচ্ছে, অন্যদিকে গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থে রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব শক্তিশালী করছে।

Related posts

Leave a Comment