প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ ২০২৫ সালকে ভারতের জন্য একটি ঐতিহাসিক বছর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই বছরে দেশ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং তার নেপথ্যে রয়েছে তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি ও উদ্যোগ।
প্রধানমন্ত্রী জানান, স্টার্টআপ, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া এবং সামাজিক উদ্যোগে যুবসমাজ যেভাবে নেতৃত্ব দিচ্ছে, তা ভারতের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করছে। তিনি তরুণদের নতুন ভাবনা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে আত্মনির্ভর ভারতের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।মোদি আরও বলেন, ২০২৫ সালে ভারত শুধু অর্থনৈতিক উন্নয়নেই নয়, সামাজিক ঐক্য, পরিবেশ সচেতনতা এবং বৈশ্বিক মঞ্চে দেশের মর্যাদা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি দেশের নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করে বলেন, এই সাফল্য সবার অংশগ্রহণেই সম্ভব হয়েছে।
