24 C
Kolkata
March 23, 2026
Uncategorized

ইজরায়লের ৪ মহিলা যোদ্ধাকে মুক্তি হামাসের

ফাইল চিত্র

যুদ্ধবিরতির চুক্তি মেনে এবার ইজরায়েলের ৪ মহিলা যোদ্ধাকে মুক্তি দিলো হামাস জঙ্গি গোষ্ঠী। ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের বুকে বেনজির হামলা চালায় প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠনটি। শয়ে শয়ে রকেট ছোড়ার পাশাপাশি ইহুদি দেশটিতে ঢুকে নির্মমভাবে হত্যাম করে নাগরিকরা। অপহরণ করে নিয়ে যায় দুশোর উপর মানুষকে। এই তালিকাতেই রয়েছেন ইজরায়েলি ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) ওই চার সদস্য। সেসময় গাজা সীমান্তে মোতায়েন ছিলেন তাঁরা।

জানা গিয়েছে, প্রায় ১৫ মাস পর জঙ্গিদের ডেরা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরছেন ইজরায়েলের পণবন্দিরা। সেই তালিকায় এই ৪ মহিলা যোদ্ধার নাম জুড়োলো।  শনিবার মুক্তি পেতে চলা ইজরায়েলের চার মহিলা সৈন্যের নাম প্রকাশ করেছে হামাস। জানা গিয়েছে, সব ঠিক থাকলে লিরি আলবাগ, করিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া ও নামা লেভি নামে চার ইজরায়েলি যোদ্ধাকে মুক্তি দেবে হামাস।

রয়টার্স সূত্রে খবর, সেই সময় লিরি, করিনা, ড্যানিয়েলা, নামার সঙ্গে আরও তিন মহিলা সৈন্যকে অপহরণ করে নিয়ে যায় হামাস জঙ্গিরা। যাঁদের ভিডিও বানিয়ে প্রকাশও করে তারা। বাকি তিনজনের মধ্যে আগম বার্গার এখনও গাজায় বন্দি। নোয়া মার্সিয়ানোর মৃত্যু হয়েছে তাঁর দেহ ইজরায়েলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর ওরি মেগিডিশকে ২০২৩ সালেই হামাসের ডেরা থেকে মুক্ত করে নিয়ে যায় ইজরায়েলি সেনা।

Related posts

Leave a Comment