26 C
Kolkata
March 24, 2026
দেশ

রাজস্থানের উদয়পুরে চলন্ত গাড়িতে গণধর্ষণ

প্রতীকী চিত্র

রাজস্থানের উদয়পুরে চলন্ত গাড়িতে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল। বুধবার রাতে ৪০ বছর বয়সী এক মহিলাকে লিফট দেওয়ার অজুহাতে চারজন পুরুষ চলন্ত গাড়িতে গণধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনাটি প্রতাপনগর থানা এলাকায়। ইতিমধ্যেই সেখানে গণধর্ষণ, অপহরণ ও হামলার মামলা দায়ের করা হয়েছে।

নির্যাতিতা মহিলা পুলিশকে জানান, বুধবার তিনি তাঁর ব্যক্তিগত কাজের জন্য প্রতাপনগরে গিয়েছিলেন। রাত ৯ টা নাগাদ বাড়ি ফেরার জন্য চৌরাস্তায় যানের জন্য অপেক্ষা করছিলেন। দীর্ঘ অপেক্ষার পরও কোনও যান না আসায় মহিলাকে দাঁড়িয়ে থাকতে হয়। এরপর একটি গাড়ি এসে দাঁড়ায় যাতে ৪ জন ছিলেন। তাঁরা ওই মহিলাকে লিফট্ দিতে চান। নির্যাতিতা মহিলা জানিয়েছেন, তিনি গাড়িতে ওঠআর পর তাঁর গন্তব্য এসে গেলেও গাড়ি থামাননি ওই চার জন। অভিযোগ, চলন্ত গাড়িতেই পিছনের আসনের ২ জন তাঁকে ধর্ষণ করেন।

পুলিশের কাছে মহিলা জানান, তাঁকে একটি কলেজের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে হামলাকারীরা তাঁকে লোহার রড দিয়ে মারধর করে এবং পালিয়ে যাওয়ার আগে নির্জন এলাকার রাস্তায় ফেলে রেখে যায়। তাঁর অভিযোগ,  হামলার সময় তিনি মুখ ও মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন বলে জানিয়েছেন। এরপরেই তিনি  জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি সামনের একটি কলেজের গেটে যান। সেখানে কলেজের একজন নিরাপত্তারক্ষীকে দেখতে পেয়ে তাঁর কাছে সাহায্য চান।  নিরাপত্তারক্ষী তাঁকে জল খেতে দিলে তিনি কিছুটা সুস্থ বোধ করেন। এরপর কাছের একটি হোটেলে গিয়ে থানায় খবর দেন। পুলিশ এসে তাঁকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করে।

মহিলার বয়ান অনুযায়ী প্রতাপনগর থানা এলাকার সংলগ্ন রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related posts

Leave a Comment