21 C
Kolkata
March 22, 2026
দেশ

দিল্লিতে এলেই সংক্রমণ হয়, পরিবহণ ক্ষেত্র থেকেই ৪০ শতাংশ দূষণ—নীতিন গডকরি

দিল্লি— দেশের রাজধানীর ভয়াবহ দূষণ পরিস্থিতি নিয়ে সরাসরি উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি। তিনি জানান, দিল্লিতে এলেই তাঁর শরীরে সংক্রমণ দেখা দেয়, যা এখানকার বাতাসের মান কতটা খারাপ, তারই স্পষ্ট প্রমাণ। একই সঙ্গে তিনি স্বীকার করেন, দেশের মোট বায়ুদূষণের প্রায় ৪০ শতাংশের জন্য পরিবহণ ক্ষেত্রই দায়ী।

একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নীতিন গডকরি বলেন, পেট্রোল ও ডিজেলচালিত যানবাহনের উপর অতিরিক্ত নির্ভরতার ফলেই দূষণ মারাত্মক আকার নিয়েছে। দিল্লির মতো বড় শহরগুলিতে যানবাহনের সংখ্যা লাগামছাড়া ভাবে বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট, সংক্রমণ এবং নানা রোগ বাড়ছে।তিনি জানান, এই পরিস্থিতি থেকে বেরোতে সরকার বৈদ্যুতিক যান, জৈব জ্বালানি, সবুজ হাইড্রোজেন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির উপর জোর দিচ্ছে।

গণপরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোই দূষণ কমানোর একমাত্র পথ বলে মন্তব্য করেন তিনি।নীতিন গডকরি আরও বলেন, শুধু সরকারি নীতি নয়, সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত জরুরি। ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব যান ও গণপরিবহণ ব্যবহারে আগ্রহী হলে দিল্লির দূষণ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

Related posts

Leave a Comment