সম্প্রতি মার্কিন কংগ্রেসে সে দেশে বসবাসের ওয়ার্ক ভিসা প্রকল্প সংক্রান্ত একটি নতুন বিল প্রস্তাবাকারে আনা হয়েছে। ফলে বিদেশ থেকে পড়তে আসা ছাত্রছাত্রী, যাঁরা শিক্ষা শেষের পর চাকরির আশা করে থাকেন, তাঁদের দেশে ফিরতে হতে পারে। আমেরিকায় পাঠরত ৩ লক্ষেরও বেশি ভারতীয় পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তার পথে।
প্রসঙ্গত আমেরিকায় ভারতীয় পড়ুয়াদের অধিকাংশই বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং অঙ্কের মতো বিষয় নিয়ে উচ্চ শিক্ষার জন্য যান। এতদিন শিক্ষা শেষে সে দেশে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং তথা ওপিটি-র কাজে যোগ দিতে পারতেন। কাজের স্বীকৃতি হিসেবে পাওয়া এই সুযোগে স্নাতক হওয়ার পর সর্বোচ্চ ৩ বছর আমেরিকায় বসবাসের সুযোগ পেতেন তাঁরা। এবার সেই পথ বন্ধ হতে চলেছে।
যদিও ওপিটি বাতিল সংক্রান্ত এই প্রস্তাব এখনও বিল আকারেই আছে, আইন হিসাবে পাস হয়নি। শিক্ষা, অভিবাসন ও কূটনৈতিক স্তরে বিষয়টি কীভাবে এগোয় তার ওপরই নির্ভর করছে হাজার হাজার ছাত্রছাত্রীর স্বপ্ন। বিষয়টি ভারতীয় ছাত্রছাত্রীদের মধ্যে দুশ্চিন্তা ও ভবিষ্যৎ অনিশ্চয়তার সৃষ্টি করেছে।
previous post
