ফের কংগ্রেসে ফিরে গেলেন প্রয়াত ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। ২০২১ সালের জুলাই মাসে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। কিন্তু তৃণমূলে যোগদানের পরেই তাঁকে সক্রিয় রাজনীতিতে সেভাবে দেখা যায়নি। এদিন তাঁর কংগ্রেস ছেড়ে যাওয়াকে ‘অরাজনৈতিক ভুল’ বলে ব্যাখ্যা করেছেন।
তার পর থেকেই কার্যত নিষ্ক্রিয় হয়ে যান। ২০১২ সালে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ভারতের রাষ্ট্রপতি পদে মনোনীত হন। প্রণববাবু রাষ্ট্রপতি হয়ে যাওয়ার পর তাঁর ছেড়ে যাওয়া কেন্দ্র জঙ্গিপুর থেকে উপনির্বাচনে জিতে সাংসদ হন তিনি। সেই সময়ে তাঁর ছেড়ে যাওয়া জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়লাভ করেন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। তারপর ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জিতে ফের সাংসদ হন। ২০১৯ সালে জঙ্গিপুরে তৃণমূল প্রার্থীর কাছে বিপুল ভোটে পরাজিত হন অভিজিৎ। সেই সময় তৃণমূলের প্রার্থী ছিলেন খলিলুর রহমান। ২০২১ সালের বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে তৃণমূলে যোগদান করেন প্রণব-পুত্র।
তবে তৃণমূলে ফিরে গিয়েও তিনি সেই অর্থে কোনও রাজনৈতিক সফলতা পাননি। এই সময়ে কখনও তাঁকে খুব সক্রিয় দেখা যায়নি। বরং রাজনীতিতে নিষ্প্রভই ছিলেন অভিজিৎ।
বুধবার ফের নিজের পুরনো দলে ফিরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সেই যোগদান অনুষ্ঠানে কংগ্রেসের প্রশংসা করলেন প্রণবপুত্র। পুরনো দলে ফিরেই তিনি তাঁর পূর্বের সিদ্ধান্ত নিয়ে অনুতাপ প্রকাশ করেন। এদিন অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘আমার আজ দ্বিতীয় জন্মদিন। কংগ্রেসে আসা সম্ভব হয়েছে সোনিয়া গান্ধীজি, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর জন্য। ভারতে জাতি-ধর্ম-নির্বিশেষে সকলকে ধরে রাখার ক্ষমতা কংগ্রেসের ছাড়া আর কারও নেই।’
কিছুদিন আগে দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে কংগ্রেসে ফেরার ইচ্ছাপ্রকাশ করেন অভিজিৎ। তাঁর সেই ইচ্ছায় অনুমোদন দেওয়ার পরই প্রদেশ নেতৃত্বকে তা জানিয়েও দেওয়া হয়। অভিজিৎ মুখোপাধ্যায় একটা সময় কংগ্রেসের সাংসদ ছিলেন।
তারপরই কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নেন। ২০২৬ সালে কংগ্রেস অভিজিৎ মুখোপাধ্যায়কে বিধানসভার টিকিট দেবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। তাহলে কেন আবার কংগ্রেসে যাচ্ছেন অভিজিৎ? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর, কংগ্রেস অন্য কোনও রাজ্য থেকে অভিজিৎ মুখোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠাতে পারেন। তবে সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এখন দেখার সমীকরণ কেমন বদলায়।
