25 C
Kolkata
March 23, 2026
দেশ

অসমে ডিটেনশন ক্যাম্পে থাকা বিদেশিদের দেশে ফেরত পাঠাতে হবে

ফাইল চিত্র

ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে অসম সরকার। অবৈধ বাংলাদেশী এবং রোহিঙ্গাদের ডিটেনশন ক্যাম্পে অনির্দিষ্টকাল আটকে রাখা হচ্ছে। এই নিয়ে এবার অসম সরকারকে তুলোধনা করল সুপ্রিম কোর্ট। ‘বিদেশি’ সন্দেহে আটক এই সব ব্যক্তিদের ডিটেনশন সেন্টারে রেখে দেওয়া হচ্ছে দিনের পর দিন।

বেঞ্চ জানিয়েছে, ‘কাউকে বিদেশি বা অনুপ্রবেশকারী বলে ঘোষণা করলে পরবর্তীতে তাদের জন্য সঠিক পদক্ষেপ নিতে হবে। অনন্তকাল পর্যন্ত তাঁদের আটকে রাখা যাবে না। সংবিধানের ২১ অনুচ্ছেদে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে।’

মঙ্গলবার অসম সরকারের ভূমিকায় প্রচন্ড ক্ষুব্ধ হয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন করে, কেন ডিটেনশন সেন্টারে আটকে রাখা হচ্ছে ? যদি তাঁরা সত্যিই বিদেশি হন, অর্থাৎ ভারতের নাগরিক না হন, তাহলে কেন তাঁদের নিজের দেশে ফেরত পাঠানো হচ্ছে না ?

অসম সরকারের কাছে শীর্ষ আদালতের প্রশ্ন, আপনারা কি ‘শুভ মুহূর্ত’ -র জন্য অপেক্ষা করছেন? মঙ্গলবার বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে, কতজন অনুপ্রবেশকারীকে আটকে রাখা হয়েছে সমস্ত তথ্য আগামী দুই সপ্তাহের মধ্যে আদালতে জমা দিতে হবে।

Related posts

Leave a Comment