21 C
Kolkata
February 21, 2026
খেলা

টি-২০ বিশ্বকাপ: ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা মুখোমুখি পরিসংখ্যান ও শেষ পাঁচ ম্যাচের ফল

পাল্লেকেলে, ২১ ফেব্রুয়ারি : টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট পর্বে রবিবার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও সহ-আয়োজক শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’-তে এই দুই দলের সঙ্গে রয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। চার দলের মধ্যে শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে।

টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে এ পর্যন্ত মোট ১৭ বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। পরিসংখ্যানে স্পষ্ট আধিপত্য ইংল্যান্ডের। ১৭ ম্যাচের মধ্যে ১৩টিতেই জয় পেয়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কার জয়ের সংখ্যা মাত্র ৪। টি-২০ বিশ্বকাপেও ইংল্যান্ড এগিয়ে। বিশ্বকাপের মঞ্চে দু’দল ছ’বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে পাঁচবার জিতেছে ইংল্যান্ড, একবার শ্রীলঙ্কা। ২০১২ সালের পর থেকে টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারাতে পারেনি শ্রীলঙ্কা।

সম্প্রতি ইংল্যান্ড শ্রীলঙ্কা সফরে গিয়ে সাদা বলের সিরিজ খেলেছিল। তিন ম্যাচের একদিনের সিরিজ ২-১ এবং টি-২০ সিরিজ ৩-০ ব্যবধানে জিতে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে ইংল্যান্ড।

টি-২০ আই-এ মুখোমুখি পরিসংখ্যান:
মোট ম্যাচ: ১৭
ইংল্যান্ড জয়: ১৩
শ্রীলঙ্কা জয়: ৪

শেষ পাঁচ ম্যাচের পারফরম্যান্স:
ইংল্যান্ড: জয়, জয়, হার, জয়, জয়
শ্রীলঙ্কা: হার, জয়, জয়, জয়, হার

ইংল্যান্ড স্কোয়াডে রয়েছেন অধিনায়ক হ্যারি ব্রুক, জস বাটলার, জোফ্রা আর্চার, স্যাম কারান, আদিল রশিদ, ফিল সল্ট-সহ একাধিক তারকা। অন্যদিকে শ্রীলঙ্কা দলে আছেন দাসুন শানাকা, কুশল মেন্ডিস, চরিথ আসালাঙ্কা, মহেশ তীক্ষ্ণা প্রমুখ।

Related posts

Leave a Comment