23 C
Kolkata
February 4, 2026
দেশ

ভোটার তালিকা থেকে নাম কাটা কঠিন হবে, নির্বাচন কমিশনের নতুন ‘ই-স্বাক্ষর’ ব্যবস্থা

নির্বাচন কমিশন নতুন ‘ই-স্বাক্ষর’ ব্যবস্থা চালু করেছে, যাতে ভোটার তালিকা থেকে কোনো ব্যক্তি অন্যের নামে নাম তোলা বা বাদ দেওয়া বা তথ্য সংশোধন করতে পারবে না। এবার নাম তোলা (ফর্ম ৬), নাম বাদ দেওয়া (ফর্ম ৭) এবং তথ্য সংশোধন (ফর্ম ৮) এর জন্য আধার কার্ড ও মোবাইল নম্বরের মাধ্যমে OTP যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।প্রক্রিয়ার মধ্যে আবেদনকারী প্রথমে ফর্ম পূরণ করবেন।

ফর্ম জমা দেওয়ার সময় ‘ই-স্বাক্ষর’ পোর্টাল খোলা হবে। এখানে আধার নম্বর দিয়ে মোবাইলে পাঠানো OTP দিলে আবেদন যাচাই সম্পূর্ণ হবে। এর ফলে নিশ্চিত হবে, নাম বাদ বা তথ্য পরিবর্তন কেবল ভোটার নিজেই করছে।পূর্বে কর্নাটকের কিছু এলাকায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন ভোট চুরির চেষ্টা হয়েছে। মোট ৬,০১৮টি বাতিল আবেদন জমা পড়েছিল, যার মধ্যে মাত্র ২৪টি সঠিক ছিল। এই ঘটনা পরেই কমিশন এই নতুন ব্যবস্থা চালু করেছে।

Related posts

Leave a Comment