সংবাদ কলকাতা: আইএসএলের তৃতীয় ম্যাচে আজ জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নামছে East Bengal FC। লাল-হলুদের মতোই নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে Jamshedpur FC। ফলে লড়াই যে কঠিন হতে চলেছে, তা মানছেন ইস্টবেঙ্গল কোচ Oscar Bruzon।
জামশেদপুর দলে রয়েছেন একঝাঁক প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য Madi Talal, Messi Bouli ও Sarthak Golui। ফলে আবেগ ও প্রতিদ্বন্দ্বিতা—দুই মিলিয়েই ম্যাচটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
তবে ম্যাচের আগে কিছুটা স্বস্তি পেয়েছেন অস্কার। ব্রাজিলিয়ান মিডফিল্ডার Miguel Figueira চোট কাটিয়ে পুরোপুরি প্রস্তুত। বৃহস্পতিবার শেষ মুহূর্তের অনুশীলনেও দলের সঙ্গে জোর কদমে প্রস্তুতি সারেন তিনি। অন্যদিকে, অধিনায়ক Saul Crespo এদিন অনুশীলনে নামেননি। যদিও চোট কাটিয়ে অনেকটাই সুস্থ তিনি। নাওরেম মহেশও ফিটনেস ফিরে পেয়েছেন। তবে ক্রেস্পোকে নিয়ে ম্যাচের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে চান কোচ।
প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় দলের পারফরম্যান্সে খুশি অস্কার। তাঁর কথায়, ‘দল ক্রমাগত উন্নতি করছে। তবে জামশেদপুর শক্তিশালী প্রতিপক্ষ। মাদি তালালের মতো গেম মেকার রয়েছে ওদের দলে। অভিজ্ঞ ফুটবলারও আছে। তাই ম্যাচ সহজ হবে না।’ তবু নিজের দলের উপর আস্থা রাখছেন তিনি।
মাদি তালালকে ছেড়ে দেওয়া নিয়ে কোনও আক্ষেপ আছে কি না, সেই প্রশ্নে অস্কারের স্পষ্ট জবাব, ‘সেই সময় ওর চোট ছিল। সেরে উঠতে সময় লাগত। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতে কোনও আক্ষেপ নেই।’ পাশাপাশি তালালের ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানান তিনি।
এদিকে সাংবাদিক সম্মেলনে নিজের চোট নিয়ে মুখ খোলেন অধিনায়ক সাউল ক্রেসপো। তিনি জানান, বর্তমানে অনেকটাই সুস্থ আছেন। শুক্রবার সকালে স্ক্যান রিপোর্ট আসবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তিনি খেলবেন কি না।
সংবাদমাধ্যমে দল ও কোচের সম্পর্ক নিয়ে ভুল খবর ছড়ানোয় ক্ষোভ প্রকাশ করেন ক্রেসপো। তাঁর বক্তব্য, ‘দলের ভিতরে কোনও সমস্যা নেই। কোচ ও ফুটবলারদের সম্পর্ক খুবই ভালো।’ এই মরসুমে চারটি প্রতিযোগিতা মিলিয়ে মাত্র একটি ম্যাচে মাঠে নামেননি তিনি। তা সত্ত্বেও তাঁর ও কোচের সম্পর্ক নিয়ে জল্পনায় বিরক্ত স্প্যানিশ মিডফিল্ডার।
এই প্রসঙ্গে কোচ অস্কারও অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর মতে, না জেনে ভুল খবর ছড়ানো উচিত নয়। মাঠের লড়াইয়েই সব প্রশ্নের জবাব দিতে চান লাল-হলুদ শিবির।
