21 C
Kolkata
March 21, 2026
দেশ

ইজমাইট্রিপের নতুন উদ্যোগ, দেশের তিন বড় বিমানবন্দরে যাত্রীদের বিনামূল্যে খাবারের ব্যবস্থা

দিল্লি—অনলাইন ভ্রমণ পরিষেবা সংস্থা ইজমাইট্রিপ যাত্রীদের সুবিধা বাড়াতে নতুন উদ্যোগ ঘোষণা করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের তিনটি বড় বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা চালু করা হচ্ছে। এই পরিষেবার আওতায় নির্দিষ্ট শর্ত পূরণকারী যাত্রীরা বিমানবন্দরে অপেক্ষার সময় কোনও অতিরিক্ত খরচ ছাড়াই খাবার পাবেন।

সংস্থা সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরু বিমানবন্দরে এই পরিষেবা চালু করা হয়েছে। যেসব যাত্রী ইজমাইট্রিপের মাধ্যমে বিমানের টিকিট বুক করবেন, তাঁরা নির্ধারিত খাবারের দোকান থেকে এই সুবিধা নিতে পারবেন। যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও স্বচ্ছন্দ ও আরামদায়ক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংস্থার দাবি।

ইজমাইট্রিপ কর্তৃপক্ষের বক্তব্য, বর্তমানে বিমানবন্দরে খাবারের দাম তুলনামূলকভাবে বেশি হওয়ায় বহু যাত্রী সমস্যায় পড়েন। সেই কথা মাথায় রেখেই বিনামূল্যে খাবারের এই পরিকল্পনা। ভবিষ্যতে দেশের আরও বিমানবন্দরে এই পরিষেবা সম্প্রসারণের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সংস্থা।

Related posts

Leave a Comment