দিল্লি, ১৯ ডিসেম্বর ২০২৫: ‘স্বদেশী বলিদান দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আরএসএসের সহ-সরকার্যবাহ ড. কৃষ্ণ গোপাল দেশবাসীর উদ্দেশে ভারতীয় বোধে জাগরিত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও আত্মনির্ভরতার পথে যাঁরা স্বদেশীর জন্য আত্মবলিদান দিয়েছেন, তাঁদের স্মরণ করাই এই দিনের মূল তাৎপর্য।
ড. কৃষ্ণ গোপালের বক্তব্য, স্বদেশী কেবল একটি অর্থনৈতিক ধারণা নয়, বরং জাতীয় আত্মমর্যাদা, সংস্কৃতি ও চিন্তাধারার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তিনি আরও বলেন, নিজেদের উৎপাদন, ভাষা ও মূল্যবোধের প্রতি আস্থা রাখলেই দেশ প্রকৃত অর্থে শক্তিশালী হয়ে উঠবে। বর্তমান প্রজন্মকে আত্মনির্ভরতা, সমাজচেতনা ও জাতীয় দায়িত্ববোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি জানান, স্বদেশীর চর্চাই ভবিষ্যৎ ভারতের পথনির্দেশক।
