25 C
Kolkata
March 9, 2026
দেশ

আবগারি দুর্নীতি মামলা: কেজরীওয়ালদের অব্যাহতি নিয়ে নিম্ন আদালতের পর্যবেক্ষণে স্থগিতাদেশ দেবে দিল্লি হাই কোর্ট

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় Arvind Kejriwal, Manish Sisodia-সহ ২৩ জনকে অব্যাহতি দেওয়ার সময় নিম্ন আদালত যে পর্যবেক্ষণ করেছিল, তাতে স্থগিতাদেশ দেওয়ার ইঙ্গিত দিল Delhi High Court।

এই বিষয়ে কেজরীওয়াল-সহ সংশ্লিষ্ট ২৩ জনের বক্তব্য জানতে চেয়েছে আদালত। মামলাটির পরবর্তী শুনানি আগামী ১৬ মার্চ হবে বলে জানানো হয়েছে।

এর আগে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে আবেদন করেছিল Central Bureau of Investigation (সিবিআই)। সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সংক্রান্ত Enforcement Directorate (ইডি)-র মামলার শুনানি নিম্ন আদালতে পিছিয়ে দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন বিচারপতি Swarnkanta Sharma।

সোমবার হাই কোর্টে সিবিআইয়ের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল Tushar Mehta। তিনি দাবি করেন, কেজরীওয়াল ও সিসৌদিয়াকে বেকসুর খালাস করার নিম্ন আদালতের রায় ‘ন্যায়ভ্রষ্ট’। তাঁর বক্তব্য, বিচার ছাড়াই সিবিআই এবং তদন্তকারী অফিসারের বিরুদ্ধে মন্তব্য করেছে নিম্ন আদালত।

এর পরেই বিচারপতি স্বর্ণকান্তা শর্মা জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং তদন্তকারী অফিসারের বিরুদ্ধে করা ওই মন্তব্যে স্থগিতাদেশ দেওয়া হবে। হাই কোর্টে শুনানি শেষ হওয়ার পরেই পিএমএলএ সংক্রান্ত মামলায় নিম্ন আদালতকে শুনানি চালানোর অনুমতি দেওয়া হবে।

উল্লেখ্য, কেজরীওয়ালদের অব্যাহতি দেওয়ার সময় নিম্ন আদালতের বিচারক Jitendra Singh মন্তব্য করেছিলেন, অভিযোগের পক্ষে তথ্যপ্রমাণ না থাকলে সরকারি প্রতিষ্ঠানের উপর মানুষের আস্থা নষ্ট হয়। সিসৌদিয়ার ক্ষেত্রে আদালত জানিয়েছিল, তাঁর বিরুদ্ধে অপরাধমূলক আচরণের কোনও স্পষ্ট প্রমাণ সিবিআই দেখাতে পারেনি।

এই মামলায় ২০২৩ সালের ফেব্রুয়ারিতে গ্রেফতার হয়েছিলেন সিসৌদিয়া। তখন তিনি দিল্লি সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন। প্রায় ১৮ মাস জেলে থাকার পর তিনি জামিন পান। পরে ২০২৪ সালের মার্চে একই মামলায় গ্রেফতার করা হয় কেজরীওয়ালকে। এই মামলার তদন্তে ইডির পাশাপাশি সিবিআইও যুক্ত ছিল।

Related posts

Leave a Comment