24 C
Kolkata
March 22, 2026
দেশ

কংগ্রেস ভারতের ঐতিহ্যকে সম্মান করতে পারে না কারণ তারা জাতির বিশ্বাসকে অপমান করে UP মুখ্যমন্ত্রী


উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার অভিযোগ করেন যে কংগ্রেস ভারতের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধাশীল নয় এবং তারা পরিকল্পিতভাবে কাশীর ঐতিহ্যকে কলুষিত করার চেষ্টা করছে।


কাশী বিশ্বনাথ ধাম নির্মাণের সময়কালের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন ২০১৯ সালে প্রকল্প শুরুর পর থেকে ২০২১ সাল পর্যন্ত লাগাতার বিক্ষোভ ও ষড়যন্ত্র চলেছিল। তিনি অভিযোগ করেন কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে মূর্তি নির্মাণের দোকান থেকে ভাঙা বিগ্রহের অংশ সংগ্রহ করে সেগুলির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে ভ্রান্ত প্রচার চালিয়েছিল।


সভায় বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন কংগ্রেস ভারতের বিশ্বাসকে অপমান করে এসেছে বলেই তারা কখনও ভারতের ঐতিহ্যকে সম্মান করতে পারে না। তিনি সোমনাথ মন্দির পুনর্নির্মাণের প্রসঙ্গ তুলে বলেন সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্যোগে মন্দির সংস্কার হলেও তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু রাষ্ট্রপতিকে চিঠি লিখে অভিষেক অনুষ্ঠানে না যাওয়ার অনুরোধ করেছিলেন যা কংগ্রেসের মানসিকতাই প্রকাশ করে।


কাশী বিশ্বনাথ ধাম নির্মাণে মন্দির ভাঙার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় বাস্তবে বহু জীর্ণ মন্দির সংস্কার করে তাদের আসল রূপে সংরক্ষণ করা হয়েছে।


মা অন্নপূর্ণার বিগ্রহের প্রসঙ্গ টেনে তিনি বলেন প্রায় একশো বছর আগে সেই মূর্তি চুরি হয়ে ইউরোপে চলে গিয়েছিল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগেই তা ফের কাশীতে এনে প্রতিষ্ঠা করা হয়েছে। ১৯৪৭ থেকে ২০১৪ পর্যন্ত দীর্ঘ সময় কংগ্রেস ক্ষমতায় থেকেও ভারতের ঐতিহ্য রক্ষায় কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি বলেও তিনি মন্তব্য করেন।

Related posts

Leave a Comment