আগামী ৩ সেপ্টেম্বর দ্বিতীয় চিন-জাপান যুদ্ধের ৮০তম জয়ন্তী উপলক্ষে এক বিরাট সামরিক কুচকাওয়াজ আয়োজন করতে চলেছে বেজিং। তিয়েনআনমেন স্কোয়ারে আয়োজিত এই অনুষ্ঠানে ‘পিপলস লিবারেশন আর্মি’ (পিএলএ) প্রদর্শন করবে তাদের সর্বাধুনিক অস্ত্রভাণ্ডার— হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, সুপারসনিক অ্যান্টি-শিপ মিসাইল, অত্যাধুনিক ড্রোন এবং নৌবাহিনীর নতুন প্রযুক্তি।চীনা সংবাদমাধ্যম জানিয়েছে, ইয়েজে-২০-কে বলা হচ্ছে “ক্যারিয়ার কিলার”, কারণ এটি সরাসরি বিমানবাহী রণতরী ধ্বংস করতে সক্ষম।
সঙ্গে ইয়েজে-১৯, ইয়েজে-১৭, ইয়েজে-১৫ ও অন্যান্য ক্ষেপণাস্ত্র মিলিয়ে এক নজিরবিহীন সংমিশ্রণ দেখাবে চীন। সব মিলিয়ে ৪০ হাজার সেনা থাকবেন ঐতিহাসিক কুচকাওয়াজে।এই প্রদর্শনীর তাৎপর্য বাড়িয়েছে আরেকটি বিষয়— চীনের বিদেশমন্ত্রী ওয়াংয়ের ভারত সফরের ঠিক আগে শক্তি দেখানোর বার্তা দিচ্ছে বেজিং। কূটনৈতিক মহলে তাই প্রশ্ন উঠছে, এই সামরিক মহড়া কেবল স্মৃতিচারণ নাকি ভারত-চীন সম্পর্কের প্রেক্ষিতে এক নতুন সংকেত।
