নদিয়া: শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠে কৃষ্ণনগর সদর হাসপাতাল। শ্বাসকষ্ট জনিত কারণে গুরুতর অসুস্থ শিশুকে ভর্তি না নেওয়ার অভিযোগ ওঠে হাসপাতালের বিরুদ্ধে। পরে শিশুটি মারা গেলে খোপে ফেটে পড়েন মৃত শিশুর পরিবারের লোকজন। অভিযোগ কৃষ্ণনগর কোতোয়ালি থানার আমঘাটা বঙ্গবাস এলাকার বাসিন্দা বাপ্পা শেখের চার মাস বয়সী শিশু কন্যা আনিসা সেখ শ্বাসকষ্ট জনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। আজ বিকেলে শিশুটিকে নিয়ে তার পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিকভাবে চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করার পর গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নেয়।
পাশাপাশি শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলেও প্রাথমিক চিকিৎসার পর হাসপাতলে ভর্তি করার বদলে কিছু ওষুধ পত্র দিয়ে ছেড়ে দেওয়া হয়। এবং কয়েকদিন পর শিশুটিকে ফের হাসপাতালে নিয়ে আসার কথা পরিবার সদস্যদের জানান চিকিৎসক। এরপর কয়েক ঘণ্টার মধ্যেই শিশুটির মৃত্যু হয়। যে কারণে চিকিৎসার গাভী লতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিবারের সদস্যরা। এই বিষয়ে মৃত শিশুটির এক আত্মীয় জাইদুল শেখ জানান,আজ বিকেল সাড়ে তিন টে নাগাদ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে ভর্তি না করে শিশুটিকে ছেড়ে দেওয়া হয়। শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করার জন্য চিকিৎসককে অনুরোধ করা হয়। কিন্তু সংশ্লিষ্ট চিকিৎসক তাদের কথায় গুরুত্ব না দিয়ে শিশুটিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ মৃত্যু হয় শিশুটির। হাসপাতালে ভর্তি করে শিশুটির চিকিৎসা চললে হয়তো বেঁচে যেত বলে দাবি পরিবার সদস্যদের। পাশাপাশি চিকিৎসার গাফিলতির কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিবারের লোকজন। এই ঘটনা কি কেন্দ্র করে সাময়িকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে।
