23 C
Kolkata
February 4, 2026
Uncategorized

কর্ণাটকে কি নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিত? সিদ্ধা–ডিকেএস দ্বন্দ্বে নজর বিজেপির

কলকাতা, ২০ নভেম্বর: কর্ণাটকে মুখ্যমন্ত্রী সিধারামাইয়া ও ডেপুটি সিএম ডি কে শিবকুমারের মধ্যে ক্রমবর্ধমান টানাপোড়েন ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে নেতৃত্ব পরিবর্তন নিয়ে। রাজ্যের প্রশাসনিক সিদ্ধান্ত থেকে শুরু করে রাজনৈতিক অবস্থান—দু’জনের মধ্যে মতান্তর প্রকাশ্যে চলে আসায় পরিস্থিতি কার্যত অস্বস্তিকর অবস্থায় পৌঁছেছে রাজ্য কংগ্রেসে।

বিজেপি শাসক বিরোধের এই দ্বন্দ্বে কড়া নজর রেখে বলছে, সরকার ভেতর থেকেই চাপে রয়েছে এবং পরিস্থিতি আরও জটিল হলে রাজনৈতিক সমীকরণ পালটাতে সময় লাগবে না। তবে কংগ্রেস শিবির দাবি করেছে, সরকার স্থিতিশীল এবং বিরোধীরা অযথা বিভ্রান্তির পরিবেশ তৈরি করছে।

Related posts

Leave a Comment