হলিউড তারকা ব্র্যাডলি কুপারকে ঘিরে প্লাস্টিক সার্জারি নিয়ে জল্পনা এখন তুঙ্গে। সাম্প্রতিক এক অনুষ্ঠানে তাঁর মুখাবয়বে পরিবর্তন লক্ষ্য করে সমাজমাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা। কেউ দাবি করছেন, বয়সের ছাপ ঢাকতেই নাকি কসমেটিক সার্জারির সাহায্য নিয়েছেন অভিনেতা। এই গুঞ্জনের মাঝেই বিষয়টি নিয়ে মুখ খুললেও কোনও স্পষ্ট স্বীকারোক্তি বা অস্বীকার করেননি কুপার।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, সময়ের সঙ্গে মানুষের চেহারা বদলায়, আর অভিনেতা হিসেবে ক্যামেরার আলো ও চরিত্রের প্রয়োজনে অনেক সময় লুকেও পরিবর্তন আসে। তবে তিনি সরাসরি সার্জারির প্রশ্নে না ‘হ্যাঁ’ বললেন, না ‘না’। তাঁর এই অস্পষ্ট জবাবই আরও উসকে দিয়েছে জল্পনা। অনুরাগীদের একাংশ যেখানে অভিনেতার ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করার কথা বলছেন, সেখানে অন্য অংশের মতে কুপারের চেহারার বদল স্বাভাবিক নয়। সব মিলিয়ে, স্পষ্ট উত্তর না দিয়ে ব্র্যাডলি কুপার যেন রহস্য আরও ঘনীভূত করলেন।
