February 22, 2026
দেশ

বন্ধুর চক্রান্তে খুন লেখক! জলাধারে গাড়ি ফেলে দুর্ঘটনার নাটক, গ্রেপ্তার মূলচক্রী সহ চার

হায়দরাবাদ, ২২ ফেব্রুয়ারি : তেলেঙ্গানায় চাঞ্চল্যকর মোড়। লেখক ও ইউটিউবার Boggula Srinivas-এর মৃত্যু যে নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুন—তদন্তে তা স্পষ্ট করেছে তেলেঙ্গানা পুলিশ। ঘটনায় মূল অভিযুক্ত তাঁর ঘনিষ্ঠ বন্ধু Venu Madhav Reddy-সহ মোট চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।


গত ১৪ ফেব্রুয়ারি খাম্মাম জেলার Palair Reservoir থেকে একটি গাড়ির ভিতর শ্রীনিবাসের দেহ উদ্ধার হয়। স্থানীয়দের দাবি ছিল, গাড়িটি জলাধারে পড়ার সময় চালক লাফিয়ে পালিয়ে যায়। কিন্তু উদ্ধারকালে মৃতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন দেখে সন্দেহ ঘনীভূত হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই এই খুনের ছক কষা হয়। অভিযোগ, জিএসটি অ্যাকাউন্ট ব্যবহারের বিষয় নিয়ে বকেয়া ও সরকারি নোটিশ ঘিরে দুই বন্ধুর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল।

সেই চাপ এড়াতেই ভেনু মাধব রেড্ডি সুপারি কিলার ভাড়া করেন। নালগোন্ডা জেলার নারকেটপল্লি এলাকায় গাড়ির মধ্যেই শ্রীনিবাসকে খুন করা হয় বলে পুলিশের দাবি। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে গাড়ি-সহ দেহ জলাধারে ফেলে দুর্ঘটনার নাটক সাজানো হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে খুন ও ষড়যন্ত্রের মামলা দায়ের হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

Related posts

Leave a Comment