সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে ২৫ হাজার ৭৫২ জনের চাকরি বাতিল। এই বাতিল হওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করে জেলায় জেলায় বিজেপির বিক্ষোভ। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্বে ইন্দাসে বিক্ষোভ কর্মসূচী হয়। শুক্রবার ইন্দাস বাজার এবং আকুই স্কুল মোড়ে বিজেপির বিক্ষোভ কর্মসূচী পালন করেন বিজেপির নেতা কর্মীরা। এদিন বিক্ষোভ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন আন্দোলনকারীরা।
