জীববিজ্ঞানে দ্বিপদ নামকরণ বা Binomial nomenclature -এ জীবপ্রজাতি উল্লেখের ক্ষেত্রে প্রচলিত indica অথবা indicus কথাটি দিয়ে তার আদি বাসভূমি ভারতকে বোঝানো হয়ে থাকে। এটি জীবের উৎস বা উৎপত্তিস্থল (Centre of origin) বা আদি বাসভূমিকে নির্দেশ করে, যার অর্থ “ভারতবর্ষীয়” বা “ভারত থেকে আগত” (Indian), যেমন আমের বৈজ্ঞানিক নাম Mangifera indica (ম্যাঙ্গিফেরা ইন্ডিকা), যেখানে indica বোঝায় যে এই আম ভারত বা তার সন্নিহিত অঞ্চল থেকে উদ্ভাবিত হয়েছে।
এটি সংশ্লিষ্ট জীবের ভৌগোলিক সম্পর্ক বোঝানোর একটি পদ্ধতি, যা প্রজাতিকে সুনির্দিষ্ট করতে সাহায্য করে। প্রাণী ও উদ্ভিদ জগতে এরকম বহু উদাহরণ রয়েছে। যেমন ক্যাটেলের ক্ষেত্রে Bos indicus , ইঁদুরের ক্ষেত্রে Bandicota indica , নিমের ক্ষেত্রে Azadirachta indica প্রভৃতি।দ্বিপদ নামকরণ (Binomial Nomenclature) হচ্ছে এমন একটি বৈজ্ঞানিক পদ্ধতি যেখানে প্রতিটি জীবকে দুটি অংশ নিয়ে গঠিত একটি অনন্য নাম দেওয়া হয়: প্রথম অংশটি হচ্ছে গণ (Genus) এবং দ্বিতীয় অংশটি প্রজাতির (Species) নাম। এই পদ্ধতিটি সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস চালু করেন, যার ফলে বিশ্বব্যাপী জীবজগৎকে একটি নির্দিষ্ট ও সুশৃঙ্খলভাবে চিহ্নিত করা সহজ হয়েছে।
বর্তমানে ভারতীয় বিজ্ঞানীদের দাবী তোলা উচিত Binomial nomenclature -এ indica -র বদলে তা bharat বা bharati করা উচিত, তাতে অখণ্ড ভারত অথবা বৃহত্তর ভারতীয় উপমহাদেশ বোঝানোর সুবিধা, সেই দাবী ন্যায্যও বটে। অখণ্ড ভারত ভেঙে বেশ কয়েকটি দেশ হয়েছে, কিন্তু তার মানে অখণ্ড ভারতের ফাইটো জিওগ্রাফি বা জু-জিওগ্রাফি বদল হয়ে যায় না। তাত্ত্বিক ও সাংস্কৃতিক দিক থেকে bharat বা bharati কথাটি ব্যবহারের মধ্যে সেই অভিন্ন উদ্ভিদ-ভূগোল বা প্রাণি-ভূগোলের বিষয়টি জড়িত আছে।সকল ভারতীয় বিজ্ঞানী, ভূগোল-বিদ্যাবিদ, পরিবেশবিদ, গবেষক, অধ্যাপক, ছাত্র ও দেশব্রতী মানুষের উচিত বিশ্বের শিক্ষাবিদ, বিদ্বজ্জন ও চিন্তাশীল ব্যক্তিদের মনে ‘ভারত’ কথাটির গুরুত্ব যথোপযুক্ত বিজ্ঞানের মাপকাঠিতে শিক্ষা জগতে প্রবেশ করিয়ে দেওয়া।
সংশ্লিষ্ট মহলের উচিত প্রাণী জগত, উদ্ভিদ জগত সহ সকল Binomial nomenclature-এ indica/indicus দেওয়া নামগুলির একটি তালিকা তৈরি করা এবং সংশ্লিষ্ট বিশ্ব নিয়ামক সংস্থার কাছে, ট্যাক্সোনমিস্টদের কাছে এ বিষয়ে ভারতীয়ত্বের নিরিখে নিয়মিত সওয়াল করে যাওয়া। আশা করা যায় এই সাফল্য একদিন আসবেই। বিজ্ঞানী মহল এই ন্যায্য দাবী মেনে নেবেন।
[ Demand to say ‘ bharat ‘ or ‘ bharati ‘ instead of ‘ indica ‘ in the scientific name // Dr. Kalyan Chakraborti. वैज्ञानिक नाम में ‘ इंडिका ‘ के स्थान पर ‘ भारत ‘ या ‘ भारती ‘ का प्रयोग करने की मांग उठाई जानी चाहिए // डॉ. कल्याण चक्रवर्ती]
