27 C
Kolkata
February 4, 2026
Featured

পশ্চিম মেদিনীপুরে আদিবাসীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করল ভারতীয় কিষাণ সংঘ

মিলন খামারিয়া, পশ্চিম মেদিনীপুর, ১৯ ডিসেম্বর; গত ১৪ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের ১ নম্বর মোকারান্তপুর অঞ্চলের বেলটি গ্রামের আধিবাসী অধ্যুষিত অর্থাৎ সাঁওতাল, মুণ্ডা, কোরা, লোধা সম্প্রদায়ের মানুষদের মধ্যে কম্বল বিতরণ করল ভারতীয় কিষাণ সংঘের পশ্চিম মেদিনীপুর জেলা সমিতি। স্বাধীনতার এতো বছর পরেও এই দরিদ্র মানুষদের শীতবস্ত্র জোটে না – তারা শীতে উনুনের পাশে ঘুমোন সপরিবারে। এই সব দেখেই ভারতীয় কিষাণ সংঘের কার্যকর্তারা তাদের কষ্ট নিবারণ করার জন্য এগিয়ে এসেছেন। এদিন ৫০ টি পরিবারের হাতে কম্বল তুলে দেওয়া হয়। পুজোর সময়ও তাদের মুখে হাসি ফোটাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছিল এই সংগঠনের পক্ষ থেকে।ভারতীয় কিষাণ সংঘ সর্বভারতীয় কৃষকদের সংগঠন।

সারা ভারতে এদের ৪৩ লক্ষের বেশি সদস্য রয়েছে। অরাজনৈতিক এই সংগঠন সমাজের কৃষক ও কৃষির উন্নতি করার জন্য কাজ করে চলেছে নিরবিচ্ছিন্ন ভাবে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় কিষাণ সংঘের পশ্চিমবঙ্গ প্রান্তের সভাপতি অনিমেষ পাহাড়ি, নারায়ণগড় ব্লক বা বিকাশ খণ্ডের সভাপতি কানাই সামন্ত, ডাঃ অংশুমান মিশ্র ও সমাজের অনেক বিশিষ্ট মানুষ।শীতে সময় বয়স্ক মানুষরা সর্দিকাশিতে ভোগেন। অসুস্থ মানুষদের শারীরিক অবস্থার উন্নতির জন্য ডাঃ মিশ্র নিজ উদ্যোগে ওষুধের ব্যবস্থা করে দেন।ডাঃ মিশ্র এই অনুষ্ঠান প্রসঙ্গে বলেন, আমি এখানে এসে ভীষণ আপ্লুত হয়েছি।

সমাজের অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী মানুষরা যদি এই ভাবে পিছিয়ে থাকা মানুষদের পাশে দাঁড়ান তাহলে সমাজের সবার উন্নতি হবে ও সমাজ ভালো হবে।সভাপতি পাহাড়ি বলেন, আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ তথা সমস্ত শ্রেণির দরিদ্র মানুষদের উন্নতি করতে চাই। কৃষি ও কৃষকদের নিয়েই আমাদের কাজ। আমরা তাদের পাশে ছিলাম, আছি ও থাকব। শীতে দরিদ্র মানুষদের কষ্ট নিবারণের চেষ্টা করলাম। ভবিষ্যতেও তাদের সার্বিক উন্নতির জন্য আমরা তাদের পাশে থাকতে থাকব।

Related posts

Leave a Comment