20 C
Kolkata
March 22, 2026
টিভি-ও-সিনেমা

গালওয়ান যুদ্ধের টিজার প্রকাশ—৬০তম জন্মদিনে অ্যাকশন ঝড় তুলতে চলেছেন সলমন খান

বলিউড তারকা সলমন খানের নতুন ছবি ‘গালওয়ান যুদ্ধ’-এর টিজার প্রকাশ ঘিরে উত্তেজনা তুঙ্গে। শোনা যাচ্ছে, নিজের ৬০তম জন্মদিনেই দর্শকদের সামনে এই ছবির টিজার আনতে চলেছেন সলমন। ভারত–চিন সীমান্তের গালওয়ান উপত্যকায় সংঘটিত ঐতিহাসিক সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে দেশপ্রেম, সাহস ও তীব্র সংঘাতের গল্প তুলে ধরা হবে।

টিজারে সলমন খানকে একেবারে ভিন্ন রূপে, সেনার চরিত্রে এবং দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলে ইঙ্গিত মিলেছে। নির্মাতাদের দাবি, বাস্তব ঘটনার প্রেক্ষাপটে তৈরি এই ছবি দর্শকদের আবেগে নাড়া দেবে এবং দেশের সেনাদের আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে।

Related posts

Leave a Comment