32 C
Kolkata
March 26, 2026
দেশ

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় অগ্নিকাণ্ড, মৃত ১৪

অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)-এর মারকাপুরম (Markapuram)-এ ভয়াবহ দুর্ঘটনা। একটি প্রাইভেট ট্রাভেল বাস (Private Bus) টিপার ট্রাক (Tipper Truck)-এর সঙ্গে ধাক্কা লাগার পর আগুনে পুড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ (Police) জানিয়েছে, সকাল প্রায় সাড়ে ছ’টা নাগাদ একটি স্টোন কোয়ারি (Stone Quarry)-র কাছে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর মুহূর্তে বাসে আগুন ধরে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। বাসে মোট ৩৫ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১০ জন কোনওভাবে পালাতে সক্ষম হন।

আহতদের মারকাপুরম সরকারি হাসপাতালে (Government Hospital Markapuram) ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাসটি হায়দরাবাদ (Hyderabad) থেকে পামুরু (Pamuru)-এর দিকে যাচ্ছিল। যাত্রীরা অধিকাংশই কানিগিরি (Kanigiri) ও পামুরু এলাকার বাসিন্দা। টিপারটি চিমাকুর্থি (Chimakurthy) থেকে আসছিল। ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস (Fire Services) দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তিনটি ফায়ার ইঞ্জিন আগুন নেভাতে কাজে লাগানো হয়।

মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু (N Chandrababu Naidu) এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন এবং আহতদের চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment