26 C
Kolkata
February 4, 2026
দেশ

‘আনন্দপুরের আগুন দুর্ঘটনা নয়, দুর্নীতির ফল’: ২৫ মৃত্যুর জন্য মমতা সরকারকে দায়ী অমিত শাহ, বিচারবিভাগীয় তদন্তের দাবি

আনন্দপুরের মোমো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডকে নিছক দুর্ঘটনা নয়, বরং রাজ্য সরকারের দুর্নীতির ফল বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ব্যারাকপুরে বিজেপির কার্যকর্তা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন এবং এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানান। অমিত শাহ বলেন, আনন্দপুরের গুদাম অগ্নিকাণ্ড প্রমাণ করে দিয়েছে যে তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতি আর লুকিয়ে রাখা যাচ্ছে না। এই ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও ২৭ জন এখনও নিখোঁজ, যা অত্যন্ত মর্মান্তিক।

তিনি অভিযোগ করেন, এই অগ্নিকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তোলেন, মোমো কারখানায় কার টাকা বিনিয়োগ রয়েছে, কারা এর মালিক এবং কেন এখনও পর্যন্ত কারখানার মালিককে গ্রেপ্তার করা হয়নি। তিনি আরও বলেন, নিহতরা বাঙালি নাগরিক হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীর নীরবতা অত্যন্ত লজ্জাজনক এবং এই ঘটনায় ভোটব্যাঙ্ক রাজনীতি করা হচ্ছে। অমিত শাহ দাবি করেন, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, এই ঘটনার প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে বিজেপি কর্মীদের উপর পুলিশ নির্যাতন চালিয়েছে।

তিনি জানান, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতা সমিক ভট্টাচার্য নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং বিজেপি এই ইস্যুতে ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাবে।


Related posts

Leave a Comment